ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন

#

মতিন গাজী (যশোর)

১০ এপ্রিল, ২০২৬,  12:12 AM

news image

যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলস লিমিটেডে ‘নতুন কদম অঙ্গ শিবির-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০১ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ মানবিক উদ্যোগে হাত-পা হারানো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন করা হয়। সমাপনী দিনে সেবা গ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে অনন্য মাত্রা দেয়।

কৃত্রিম পা ব্যবহার করে সাইকেল চালানো এবং কৃত্রিম হাত দিয়ে খেলাধুলার মাধ্যমে তারা তাদের নতুন জীবনের সক্ষমতা তুলে ধরেন। তাদের এই আত্মবিশ্বাসী উপস্থিতি অতিথিদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন। তিনি সেবা গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং বলেন, “মানবিক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, ইংল্যান্ডের ডাডলি গ্রুপ অব হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. ভিকুয়ারা কুরেশি, আকিজ জুট মিলস লিমিটেডের জিএম আবু জাফর প্রামানিক এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সুব্রত শর্মা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

এই আয়োজন শুধু কৃত্রিম অঙ্গ সংযোজনেই সীমাবদ্ধ নয়, বরং এটি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে বহু মানুষের মনে—যা সত্যিই এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন