ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দক্ষিণ লবনচড়ায় গ্রেস বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

১৬ অক্টোবর, ২০২৫,  5:01 PM

news image

খুলনা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের দক্ষিণ লবনচড়ায় অবস্থিত রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রেস বাংলাদেশ-এর উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়-এর আর্থিক সহযোগিতায় বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় কমিউনিটির সদস্য, স্কুল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের মাধ্যম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় স্থানীয়দের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, সচেতনতা বৃদ্ধি এবং নারী ও যুব অংশগ্রহণ নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে গ্রেস বাংলাদেশ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন