ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

তেল নিয়ে তেলেসমাতি

#

নিশাত শাহরিয়ার

০৭ মার্চ, ২০২৬,  7:08 AM

news image

তেল নিয়ে যেন তেলেসমাতি শুরু হয়েছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে! মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

শুক্রবার সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয়েছে রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন। রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় অবস্থিত হাসান ফিলিং স্টেশন থেকে শুরু করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত রাস্তার দু'পাশের ফিলিং স্টেশনগুলি তেল সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনে কর্মরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মূলত জ্বালানি সংকটের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পাঠাও চালকসহ সাধারণ যানবাহন চালকরা। যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্তে যাওয়া আসা করা যাত্রীরা। শুধু মিরপুর নয় রাজধানীর বেশিরভাগ এলাকায়ই এমন বাস্তবতা বিদ্যমান।

তেল সংকটের এমন বাস্তবতায় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, দেশে জ্বালানি  তেলের সংকট এই মুহূর্তে নেই। আন্তর্জাতিক পরিস্থিতি ঘিরে কিছু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন। তবে এর কোন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, তেলবাহী পাঁচটি জাহাজ আগামী সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাবে। সরবরাহ ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন