ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তুলসীঘাটে বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা

#

০৬ নভেম্বর, ২০২৫,  3:43 AM

news image

গাইবান্ধার তুলসীঘাটে চলমান বাণিজ্য মেলাটি ভেঙে দিয়েছে প্রশাসন। এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও সাধারণ জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুলসীঘাট এলাকায় অনুমোদনবিহীনভাবে বাণিজ্য মেলার নামে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ মেলা বন্ধের দাবিতে প্রতিবাদে নামেন। পরবর্তীতে আছরের নামাজের পর

এলাকাবাসীর উপস্থিতিতে মেলা কর্তৃপক্ষ মঞ্চে ঘোষণা দেয়— তুলসীঘাটে মেলা ও অবৈধ জুয়ার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রশাসনের পক্ষ থেকে মেলার অবকাঠামো ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “মেলার নামে এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছিল। অবৈধ জুয়া ও অসামাজিক কার্যকলাপের কারণে পরিবার-পরিজন নিয়ে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছিল। প্রশাসনের এই পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধভাবে পরিচালিত মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো ধরনের মেলা বা জুয়ার আয়োজন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তুলসীঘাটে মেলা বন্ধের ঘোষণার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। জনমনে এখন একটাই প্রতিধ্বনি— “অবৈধ জুয়ার মেলা আর নয়।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন