ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

তুরাগে চোলাই মদের কারখানায় সেনা অভিযান

#

সাইফুল ইসলাম একা

০১ অক্টোবর, ২০২৫,  4:48 PM

news image

তুরাগের ডিয়াবাড়িতে দীর্ঘ ২৫ বছর চোলাই মদ তৈরী ও  ব্যবসা করে আসা সুজন মন্ডল ও তার ছেলে সাগর মন্ডল কে ২৪ লিটার মদসহ গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প। 

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের দায়িত্ব থাকা মেজর আরিফ ও নাশাদ আনাম, উপ-অধিনায়ক, ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্ট এ অভিযান পরিচালনা করে। রাত ১১ ঘটিকা হইতে ২.১৫ মিনিট পর্যন্ত  অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক তৈরীর কারিগরসহ সেবনকারীদের গ্রেফতার করেন সেনাবাহিনী। তুরাগের ডিয়াবাড়ি বি জি এম ই এ ইউনিভার্সিটি সংলগ্ন  মান্দুরা ও  বৃন্দাবন বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ছাড়াও মাদক সেবনকারী ১৩ জনকে গ্রেপ্তার করেন সেনা সদস্যরা।

স্থানীয়রা জানান সুজন মন্ডল (৫০) ও তার ছেলে সাগর মন্ডল (২১) দীর্ঘদিন যাবত চোলাই মদের কারখানা পরিচালনা করে আসছে মাঝেমধ্যে পুলিশী অভিযান হলেও মূল ব্যবসায়ীরা থেকে যেতেন ধরাছোঁয়ার বাইরে তবে সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে।

সেনা কর্মকর্তারা জানান, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

উক্ত অভিযানে তারা ২ জন মাদক ব্যবসায়ী ও ১৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের নিকট হইতে মোট ২৪ লিটার বাংলা মদ ও ২ বোতল কেরু জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সকল প্রকার অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন