ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁও সীমান্তে ফেন্সিডিলসহ আটক ১

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৬ আগস্ট, ২০২৬,  9:36 AM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল (ফেন্সিডিল সদৃশ), একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাঁঠালডাংগী বিওপির টহলদল সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সীমান্ত পিলার ৩৭১/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন