ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারীর মরদেহ উদ্ধার

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০১ জুন, ২০২৬,  5:24 PM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের আব্দুল মেম্বারের দ্বিতীয় স্ত্রী মোছা. নাসিমা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ই জুন সোমবার  ফাজিলপুর গ্রামের একটি স্থানে দগ্ধ অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলমান 

ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা ও ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। অন্যায় যে-ই করুক না কেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন