ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০৯ আগস্ট, ২০২৬,  3:14 PM

news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বেসরকারি সংস্থা ইএসডিও’র থ্রাইভ প্রকল্প ও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুরে রাণীশংকৈল পৌর শহরের ইএসডিও কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ছাত্র ছাত্রীরা অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা বিএনপির আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। সভায় আরও বক্তব্য দেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদক কবিরাজ মুরমু, সিরাই সরেন ও মানিক মাস্টার।

সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবির বিষয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমতলের আদিবাসীদের ভূমি অধিকার ও ভূমি-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে পৃথক ভূমি কমিশন গঠন করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনায় আদিবাসী নারীদের স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় আদিবাসী জনগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ-সভাপতি শান্ত পাহান, আদিবাসী নেতা সুজন মুরমু, যোসেফ, সরেন, কান্ত পাহান, ইএসডিও থ্রাইভ প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. ফজলু ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর স্বদেশ চন্দ্রসহ ইএসডিও থ্রাইভ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার ও সিডিএ এর  কর্মীরা।

এছাড়া অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি ঘিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন