ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ট্রাক চালকদের বিশ্রামাগার এখন ‘গরুর খোঁয়াড়’

#

নিশাত শাহরিয়ার

২০ মার্চ, ২০২৬,  3:04 PM

news image

ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের পাঁচলিয়ায় পণ্যবাহী ট্রাকচালকদের ক্লান্তি দূর ও দুর্ঘটনা রোধে নির্মিত হয়েছিল একটি আধুনিক বিশ্রামাগার। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে আজও চালু হয়নি ৫৬ কোটি টাকার এই বিশাল স্থাপনা। ফলে মহাসড়কের পাশেই অনিরাপদ অবস্থায় বিশ্রাম নিতে হচ্ছে চালকদের, আর অব্যবহৃত পড়ে থাকা এই আধুনিক কমপ্লেক্সটি এখন স্থানীয়দের গরু-ছাগল রাখার স্থানে পরিণত হয়েছে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৯ সালে চার মহাসড়কে চারটি বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। সেই প্রেক্ষিতে ২০২০ সালের ২১ মে থেকে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের পাঁচলিয়ায় প্রায় ১৩ দশমিক ৫৬ একর জায়গায় নির্মাণ কাজ শুরু হয়।

ওই বছরের ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শুরুতে প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত। যার ব্যয় ছিল ৪২ কোটি ৮০ লাখ ৪৫ হাজার টাকা। পরবর্তীতে আরও ১৩ কোটি টাকা ব্যয় বাড়িয়ে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন