ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলে বিয়ের ৫ বছর পর স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৬ নভেম্বর, ২০২৫,  7:50 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাসেল মিয়ার বাড়িতে অনশনে বসেছে এক নারী। তারা পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে করেছেন বলে দাবি করেন ওই তরুণী।

১৫ নভেম্বর শনিবার সকাল থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এসময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও বাড়ি থেকে পালিয়েছে রাসেলসহ তার বাবা-মা ও ভাই।

জানা যায়, ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন সৌদি আরবে এক সাথে কাজ করতেন। সেখানেই ৫ বছর পূর্বে বিয়ে করে এক সাথে চাকরি করতেন তারা। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে আসেন। এর পর যোগাযোগ বন্ধ করে দেন রাসেল মিয়া। পরে কোনো উপায় না পেয়ে শনিবার বাংলাদেশে আসেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা পেতে রাসেল মিয়ার বাড়িতে অনশন করেন তিনি। এসময় রাসেল মিয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।

অনশনকারী ওই তরুণী জানান, রাসেল ছুটির কথা বলে বাংলাদেশে আসেন। আবার বিদেশ যাবে বলে কয়েক দফায় আমার কাছ থেকে টাকা নেন। নানা সময়ে আমার সব আয়ের টাকা আমি রাসেলকে দিয়েছি। পরে জানতে পেরেছি রাসেল নতুন করে বিয়ে করেছে। হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই তরুণী আরো বলেন, আমি রাসেলের বৈধ স্ত্রী। আমি আমার স্বামীর সাথেই সংসার করতে চাই।

রামদেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাসেলের সাথে মেয়েটা সৌদিতে পরিচয়। বিয়ের কাগজপত্র মোবাইলে দেখেছি। তবে সঠিক কি- না সন্দেহ আছে। টাকা পয়সা দিয়েছে কিন্তু কত তা জানি না।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ মিয়া জানান, প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছেলে মেয়ে সৌদিতে ছিলো। সেখানেই বিয়ে করেছে তারা। পরে রাসেল দেশে এসে নতুন করে অন্যত্র বিয়ে করেন। এদিকে আগের স্ত্রী রাসেলের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন