ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২৩ মে, ২০২৬,  10:23 PM

news image

টাঙ্গাইলের ধনবাড়ীতে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের কুচাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার মাইনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে আজমল (৩৩)। আহত ব্যক্তি হলেন জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সজিব (১৭)।

আহত সজিব জানান, শুক্রবার রাতে তিনি ও তার তিন বন্ধু ফৌজদারি মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক সেখানে আসে। ট্রাকের ভেতর থেকে এক নারীর চিৎকার শুনে তিনি ও তার এক বন্ধু ট্রাকটির দিকে এগিয়ে যান।

পরে ট্রাকটি দ্রুত টাঙ্গাইলের দিকে চলে গেলে তারা দুই মোটরসাইকেল আরোহীর সহযোগিতায় ট্রাকটিকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তার বন্ধু ও এক মোটরসাইকেল আরোহীর ফিরে গেলেও তিনি ও (মোটরসাইকেল আরোহীর) আজমল ট্রাকটির পিছু নিতে নিতে ধনবাড়ী পর্যন্ত চলে আসেন। পরে ট্রাকটিকে না পেয়ে তারা ফিরে যায় জামালপুরের দিকে পরে ফেরার পথে কী ঘটেছে তা তিনি আর বলতে পারেননি। তিনি জানান তার আর কিছুই মনে পরছে না।

নিহত আজমলের বোন জানান,  বাইক এক্সিডেন্ট হলে অবশ্য হাত পা মাথায় আঘাত লাগত। কিন্তু আমার ভাইয়ের ঠোঁটে ও ভ্রুতে আঘাত লাগছে। কিন্তু গাড়ির কিছু হয়নি। পাশে থাকা ছেলেরও তেমন কিছু হয় নি। সঠিক তথ্য বের করেন। ফয়েজদারী মোড়ে সিসি ক্যামেরা থাকে। সবসময় পুলিশ থাকে। সেখান থেকে মেয়ে কিডনাপ হয় কেমনে? এটা এই ৩ বন্ধুর পরিকল্পিত খুন।

নিহত আজমলের বন্ধু শিমুল জানায়, এখনে অন্য কোন ঘটনা থাকতে পারে। সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন