ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

টাঙ্গাইলের গোপালপুরে ৩ যুগ পর ৩ কিলোমিটার সড়ক সংস্কারে চেয়ারম্যান প্রার্থী সুজার উদ্যোগ

#

রাহাত শরীফ (গোপালপুর)

১১ আগস্ট, ২০২৬,  10:06 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়ীপটল এলাকায় দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সংস্কার না হওয়া তিন কিলোমিটার সড়কের সংস্কারকাজে উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার সুজা।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটির বিভিন্ন অংশ কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়া ও প্রয়োজনীয় পণ্য এলাকায় আনা-নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভেঙ্গুলা, ছয়আনীপাড়া, বেড়ীপটল, কেরামজানি, কাবারিয়াবাড়ি ও কাশিনাথপুরসহ আশপাশের ৬-৭টি গ্রামের প্রায় ১৫-২০ হাজার মানুষ নিয়মিত এই সড়ক দিয়ে চলাচল করেন।

গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদরাসা, মসজিদ, কলেজ, হাটবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একই সঙ্গে সড়কটি স্থানীয়দের জন্য হাট ও শহরে যাতায়াতের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।

দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা বিবেচনা করে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার সুজা নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেন।

সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী উদ্যোগটির জন্য আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার সুজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে তারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে সড়কটির পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটির স্থায়ী উন্নয়ন করা হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতসহ এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন