ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

টাঙ্গাইলের অন্য উপজেলায় মিলছে পেট্রোল- অকটেন, অথচ সংকট গোপালপুরে

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৫ মার্চ, ২০২৬,  9:38 PM

news image

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা যেমন ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী ও সখিপুরে ঈদের আগের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত নিয়মিতভাবে পেট্রোল, অকটেন ও সরবরাহ করে আসছে ফিলিং স্টেশনগুলো।

বিশেষ করে মধুপুরে একাধিক ফিলিং স্টেশন প্রতিদিন তাদের সক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলকভাবে কম।

অন্যদিকে, গোপালপুরে এখনো পর্যন্ত পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না—যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে ও পরে—দুই সময়েই এই সংকট অব্যাহত রয়েছে।

আরেকটি বিষয় লক্ষণীয়, ঘাটাইল, সখিপুর ও মধুপুরসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি থাকলেও, গোপালপুরে সেই ধরনের দৃশ্যমান কার্যক্রম তেমন চোখে পড়ছে না।

প্রশ্ন একটাই—যেখানে আশেপাশের উপজেলাগুলোতে নিয়মিত জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে, সেখানে গোপালপুরে কেন এখনো পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না?

এই সংকটের পেছনে প্রকৃত কারণ কী—সরবরাহ সমস্যা, নাকি অন্য কোনো অনিয়ম?সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন