ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

টাকা-গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও মেকআপম্যানের স্ত্রী

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৬ অক্টোবর, ২০২৫,  9:05 PM

news image

শোবিজ অঙ্গনের পরিচিত মেকআপশিল্পী মনির হোসেন এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী রিয়া আক্তার প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মনির জানান, হঠাৎ একদিন দেখি রিয়া বাসায় নেই। খোঁজ নিয়ে জানতে পারি, সে আমার সঞ্চিত সব টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেও পারিনি।

তিনি আরও বলেন, “গত বছর পারিবারিকভাবে রিয়াকে বিয়ে করেছিলাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে গত মাসে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এখন আদালতে মামলা করেছি। কেউ তাকে সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।” রিয়া আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে তার মেকআপের আলাদা সুনাম রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশের শিল্পীরাও তার হাতে সাজিয়েছেন নিজেদের।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন