ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২৭ জুলাই, ২০২৬,  11:17 AM

news image

টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন (THCA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ সফর উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ হিসেবে মুখলিছ খান নির্বাচিত হয়েছেন। 

নবনির্বাচিত এই তিন নেতাই দীর্ঘদিন ধরে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি এবং কেয়ারারদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে কমিউনিটির সর্বস্তরের মানুষের দৃঢ় প্রত্যাশা।

কমিউনিটি নেতৃবৃন্দ বিশ্বাস করেন, সভাপতি মোঃ সফর উদ্দিনের দূরদর্শী নেতৃত্ব, সাধারণ সম্পাদক আশরাফ উজ জামানের সাংগঠনিক প্রজ্ঞা এবং কোষাধ্যক্ষ মখলিছ খানের স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার সমন্নয়ে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন নতুন উদ্যমে এগিয়ে যাবে। বিশেষ করে কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন সমস্যা ও সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করতে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, দিকনির্দেশনা ও সহযোগিতার ফলে পুরো নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য তাঁদের প্রতি জানানো হচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় অতি শীঘ্রই একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হবে। সেই কমিটি সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, শক্তিশালী ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করতে কাজ করবে।

কমিউনিটির সকল স্তরের মানুষের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব ও উপদেষ্টা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন ভবিষ্যতে কেয়ারারদের অধিকার রক্ষা, কল্যাণ, উন্নয়ন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অন্যতম শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান আরও সুদৃঙ্গ করবে।

এক বিজ্ঞপ্তি তে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে নবনির্বাচিত নেতৃত্ব, উপদেষ্টা পরিষদ এবং সংগঠনের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ও সফলতা কামনা করেন।











সভাপতি মোঃ সফর উদ্দিন 


সাধারণ সম্পাদক  আশরাফ উজ জামান 


ষ্টাফ রিপোটার


টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশন (THCA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে মোঃসফর উদ্দিন , সাধারণ সম্পাদক হিসেবে  আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ হিসেবে    মুখলিছ খান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে।  

নবনির্বাচিত এই তিন নেতাই দীর্ঘদিন ধরে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি এবং কেয়ারারদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে কমিউনিটির সর্বস্তরের মানুষের দৃড় প্রত্যাশা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন