ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঝিনাইদহে তেল পাম্পে তেল ক্রয়কে কেন্দ্র করে যুবক খুন

#

আনোয়ারুল ইসলাম বাদশা (ঝিনাইদহ প্রতিনিধি)

০৮ মার্চ, ২০২৬,  5:08 PM

news image

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের পার্শে তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিরব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার পৌর এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত নিরব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুজ্জামানের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নিরব ও তার এক সঙ্গী মোটরসাইকেলে তেল নিতে  তাজ ফিলিং স্টেশনে যান। 

এ সময় পাম্পকর্মীরা মোটরসাইকেলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা সেখান থেকে ফিরে আসার সময় দেখতে পান, অন্য একজনকে পাঁচ লিটারের বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে পাম্পকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পাম্পকর্মীর লাঠির আঘাতে নিরব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরবের পালক পিতা আবুল কাশেম বলেন, মোটরসাইকেলে তেল না দিয়ে অন্যদের বোতলে তেল দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পকর্মীরা নিরবকে মারধর করে।

এ বিষয়ে ঝিনাইদহের ‘দ্যা রেড জুলাই’ সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবু হাসনাত তানাইম বলেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় তাদের এক সহযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ছাত্র বৈষম্য নেতা অন্তর বলেন নিরব আমার জুলাই যোদ্ধা  তারে পিটায়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠ বিচার চাই।  তা না হলে আমরা বৈষম্য ছাত্ররা গুরুতর আন্দোলন শুরু করবো।

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুমন বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত মূল তিন আসামিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন