ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড কুলাউড়ার মহিলা ডিগ্রী কলেজ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ এপ্রিল, ২০২৬,  6:10 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের চার কক্ষের টিনশেড বিল্ডিংটি শনিবার (২৫শে এপ্রিল) দিবাগত রাতে প্রচন্ড কালবৈশাখী তান্ডবে একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়।

রোববার (২৬শে এপ্রিল) পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজের পশ্চিম দিকে অবস্থিত এই টিনশেড বিল্ডিংটির উপরিভাগের টিনের চালা পুরোটাই উপড়ে গিয়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার বলেন, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সহ সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী কলেজটিতে পাঠদান করছে। কিন্তু সকল শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। 

তিনি বলেন, ক্লাসের অতিরিক্ত চাপ সংকুলান করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষা চলাকালে এই টিনশেড বিল্ডিংটি অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকতো। ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষতি সাধন হয়ে গেল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এটি দ্রুত মেরামত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, কলেজটির ক্রমবর্ধমান শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক চাহিদা বিবেচনায় কলেজটিতে জরুরি ভিত্তিতে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে অল্প সময়ের ব্যবধানে কলেজটিতে ডিগ্রি ও অনার্স কলেজে রূপান্তরিত হয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি স্বনামধন্য মহিলা কলেজ হওয়ার গৌরব অর্জন করে।

বৃহত্তর সিলেট বিভাগের এটি প্রথম কোনো বেসরকারি কলেজ যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার খ্যাতি রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন