ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জয়পুরহাটে খড়িকাটা সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০১ জুন, ২০২৬,  6:50 PM

news image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খড়িকাটা-নিশ্চিন্তা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সড়াইল গ্রামের মো. ইমন খন্দকার (২৯), পিতা মো. তাজুল ইসলাম খন্দকার এবং হারুঞ্জা গ্রামের শামসুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া খাতুন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন সম্পর্কে শ্যালক দুলাভাই ছিলেন। তারা ঈদ উপলক্ষে দাওয়াত খেতে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা-নিশ্চিন্তা সড়কের ওপর শুকানোর জন্য ছড়িয়ে রাখা খড়ের কারণে মোটরসাইকেলের চাকা পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুরাইয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, চানপাড়া থেকে নিশ্চিন্তা পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে খড় শুকানোর কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের দাবি, সড়কের ওপর খড় ছড়িয়ে রাখার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সড়কে খড় শুকানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন