ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৩ জানুয়ারি, ২০২৬,  10:42 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ সমতায়, আস্থা আজ সমাজসেবায়”— এমন প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আত্ম-অনুসন্ধানমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আজমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান।

আলোচনা সভায় উপকারভোগীদের পক্ষ থেকে শাহীতাজ পারভীন ও রফিকুল ইসলাম তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ভাতা ভোগীদের মধ্য থেকে খলিলুর রহমান ও মাবিয়া বেগম সমাজসেবা কার্যক্রমের উপকারিতা উল্লেখ করে সরকারের এ উদ্যোগকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী, ভাতা ভোগী গণমানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম আরও জোরদার করা, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন