ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জ্বালানি সংকট নিরসন ও পিআইও’র বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২৯ মার্চ, ২০২৬,  7:08 PM

news image

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে  এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও জেলা পর্যায়ে তা বাস্তবায়ন হলেও  স্থানীয় পর্যায়ে যথাযথভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে খোলা বাজারে বিক্রি করছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ফলে সাধারণ মানুষদের জটিলতার মুখোমুখি হতে হয়, যা সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিষয়ে  অভিযোগ করে তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার পিআইও নুরনবী সরকার এখানে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের হুমকিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন যা মোটেও কাম্য নয়। আমরা রাণীশংকৈল বাসী এ কর্মকর্তার এসব কর্মকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন