ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

জ্বালানি তেল সংকটে বন্ধ ফিলিং স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রী ও যানবাহন চালকরা

#

নিশাত শাহরিয়ার

০৬ মার্চ, ২০২৬,  11:31 PM

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

শুক্রবার সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। রাজধানীর আগারগাঁওয়ের তালতলা থেকে শুরু করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত রাস্তার দু'পাশের ফিলিং স্টেশনগুলি তেল সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানা যায়।

ফিলিং স্টেশনে কর্মরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মূলত জ্বালানি সংকটের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আর এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পাঠাও চালকসহ সাধারণ যানবাহন চালকরা। যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর দূরান্তে যাওয়া আসা করা যাত্রীরা। শুধু মিরপুর নয় রাজধানীর বেশিরভাগ এলাকায় এমন বাস্তবতা বিদ্যমান।।

অনেকেই আক্ষেপের সুরে বলছেন, জ্বালানি সংকটের বাস্তবতা দেখে মনে হচ্ছে ইরানের সঙ্গেই বাংলাদেশের যুদ্ধ লেগেছে।  

এদিকে, তেল সংকটের এমন বাস্তবতায় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, দেশে জ্বালানি  তেলের সংকট এই মুহূর্তে নেই। আন্তর্জাতিক পরিস্থিতি ঘিরে কিছু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন। তবে এর কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, তেলবাহী পাঁচটি জাহাজ আগামী সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাবে। সরবরাহ ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন তিনি।