ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

জেনে নিন সিইসিসহ নির্বাচন কমিশনাররা কে কোথায় ভোট দিবেন

#

নিশাত শাহরিয়ার

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  11:34 PM

news image

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রমনার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পাশাপাশি এদিন সকাল সাড়ে ৮টায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের আলোর ধারা স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এদিকে রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেবেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ।

পাশাপাশি সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের রূপপুরের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট দেবেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন