ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থীই ফেল

#

নিশাত শাহরিয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:43 AM

news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চার ইউনিয়নে গ্রাম পুলিশে মহল্লাদার নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ প্রার্থীই অকৃতকার্য হয়েছেন। লিখিত পরীক্ষায় তাদের কেউই শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। এ কারণে তারা সবাই বাদ পড়েছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বুধবার সকালে সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়ার তিরনইহাট, তেঁতুলিয়া সদর, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের জন্য পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হয়।

এ পদে অংশগ্রহণকারীদের ন্যূনতম যোগ্যতা ছিলো অষ্টম শ্রেণি। নিয়োগ পেতে আগ্রহী ৩৮ জন আবেদন করেছিলেন।

পরীক্ষার শুরুতে তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। পরে মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। এ জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট।

তবে এই সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। এ কারণে সব প্রার্থীই বাদ পড়েন।

নিয়োগ বাছাই কমিটিতে তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন