ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জাতিসংঘ মিশনে নিহত সেনা সদস্যকে রাজারহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২১ ডিসেম্বর, ২০২৫,  10:42 PM

news image

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের দুই সেনাসহ নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে দুপুরে কুড়িগ্রামে তাঁদের মরদেহ আনা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এলাকায়।

নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই মন্ডলপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন।

অন্যদিকে মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।

শান্ত মন্ডল স্ত্রী সন্তানসম্ভবা এবং বৃদ্ধ মা রেখে গেছেন। অপরদিকে মমিনুল ইসলাম রেখে গেছেন স্ত্রী, দুই কন্যাসন্তান ও মা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন