ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় শামসুদ্দিন শিকদার

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২২ জুন, ২০২৬,  10:04 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নং  গোসিংগা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুদ্দিন শিকদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শামসুদ্দিন শিকদার ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। পরবর্তীতে গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা উন্নয়নেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসিংগা সিনিয়র আলিম মাদ্রাসা এবং গোসিংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া লতিফপুর জামিয়া উলামা শরিয়াহ মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেন।

একই সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতার পরিচয় দেন। এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মো. শামসুদ্দিন শিকদার চেয়ারম্যান পদে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তাদের বিশ্বাস, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এলাকার সচেতন মহলের ভাষ্য, স্থানীয় রাজনীতি ও জনসেবার মাঠে দীর্ঘদিনের সক্রিয় উপস্থিতি তাকে অন্যদের তুলনায় বিশেষভাবে পরিচিত করেছে।

ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার নাম অন্যতম আলোচিত হিসেবে উঠে এসেছে। তবে স্থানীয় সরকার নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হয়।

তাই শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন ও রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে গোসিংগা ইউনিয়ন পরিষদের নেতৃত্ব কার হাতে যাবে। তা সত্ত্বেও রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে মো. শামসুদ্দিন শিকদারকে ঘিরে স্থানীয় জনগণের প্রত্যাশা দিন দিন বাড়ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন