কামরুজ্জামান বাবু (পোরশা)
২০ আগস্ট, ২০২৬, 10:37 PM
জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল
নওগাঁর পোরশা থানায় যোগদানের পর থেকেই তিনি সততা, পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এলাকাকে মাদক মুক্ত করতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারি বা দাপ্তরিক যেকোনো পুলিশ রিপোর্ট কিংবা পোরশা উপজেলার বিভিন্ন অভিযোগ ও তথ্যাদি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করে নিরপেক্ষ ও নির্ভুল রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করাই তাঁর কর্মপদ্ধতি।
অহেতুক ভোগান্তি বা হয়রানি থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখাই তাঁর মূল লক্ষ্য। "মানুষ মানুষের জন্য"—এই চিরন্তন বাণীকে তিনি শুধু মুখে ধারণ করেননি, বরং দৈনন্দিন জীবনে ও কর্মক্ষেত্রে বাস্তবায়ন করে চলেছেন। পোরশা থানায় এক অকুতোভয় বীরের মতো সরকারি দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলার রক্ষকই নয়, তারা সাধারণ জনগণের প্রকৃত বন্ধু।
প্রশাসনিক ক্ষমতার ভাবমূর্তি দূরে সরিয়ে রেখে তিনি সাধারণ মানুষের কথা শোনেন একজন আপনজনের মতো। থানায় আসা যেকোনো সেবাগ্রহীতাই তাঁর কাছ থেকে পান সম্মান ও সহানুভূতি। কোনো প্রলোভন বা অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেন না। সত্য ও ন্যায়বিচারের পক্ষে তাঁর অবস্থান সুদৃঢ় ও অবিচল।
দিন বা রাত—যেকোনো প্রয়োজনে পোরশাবাসীর জন্য তাঁর মানবিক হাত সবসময় প্রসারিত থাকে। অসহায় ও সাধারণ মানুষের ভরসার এক বিশ্বস্ত আশ্রয়স্থল তিনি।
একজন সত্যিকার ভালো মনের মানুষ হিসেবে শরিফুল ভাই পোরশা উপজেলার মানুষের হৃদয়ে ভালোবাসার স্থান করে নিয়েছেন। তাঁর মতো নিষ্ঠাবান ও জনবান্ধব অফিসারের আন্তরিক সেবায় আজ পোরশা থানার প্রতি জনগণের আস্থা বহুগুণ বেড়ে গেছে।