ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৯ মার্চ, ২০২৬,  10:44 PM

news image

সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় শুরু হয়েছে বড় পরিসরের যৌথ বাহিনীর অভিযান।

সোমবার (৯ মার্চ) ভোররাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য অংশ নিয়েছেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ফজরের নামাজের পর এলাকার বিভিন্ন প্রবেশপথ দিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করতে শুরু করেন। ড্রোন বা ইউএভি (UAV) থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে সুপরিকল্পিত কৌশলে অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শুরু হওয়া এ অভিযান আগামীকাল বিকেল পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

অভিযানে ৫৫০ জন সেনাসদস্য, ১,৮০০ পুলিশ সদস্য, ৪০০ র‍্যাব সদস্য, ৩৩০ এপিবিএন সদস্য এবং ১২০ জন বিজিবি সদস্য অংশ নিয়েছেন। পাশাপাশি সহায়তার জন্য রাখা হয়েছে ১৫টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার (APC), তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার রিজার্ভ।

জানা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের পরই এ অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল জানান, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে এবং এতে প্রায় চার হাজার সদস্য অংশ নিচ্ছেন। তিনি বলেন, অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তিনি আরও জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে, যাতে অভিযান চলাকালে কেউ পালিয়ে যেতে না পারে।

এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অভিযানের সময় হামলায় এক র‍্যাব সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন।

প্রায় তিন হাজার একর আয়তনের এই এলাকায় প্রায় ২০ হাজার বসতিতে দুই লাখ মানুষের বসবাস। সরকারি এই জায়গাটি দীর্ঘদিন ধরে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত দুই যুগ ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এর আগে ২০১৭ ও ২০২২ সালে প্রশাসনের অভিযান ব্যর্থ হয়েছিল। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে বড় পরিসরে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোর থেকে ঘিরে রাখা হয়েছে পুরো এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে।