ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চুয়াডাঙ্গায় মদের নামে স্পিরিট খেয়ে ছয়জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  4:54 AM

news image

চুয়াডাঙ্গায় বিষাক্ত (স্পিরিট) মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামের আরও একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাদের কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। এরই মধ্যে গোপনে চারজনের দাফন হয়েছে।

রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে কয়েকজন একসঙ্গে স্পিরিট (মদ) পান করেন। এরপরই বিভিন্ন সময় একে একে ছয়জন মারা গেছে। রোববার অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। 

স্পিরিট পানে মৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন