ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

চার দফা দাবি আদায়ে মৌলভীবাজারে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের মানববন্ধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ অক্টোবর, ২০২৫,  8:31 PM

news image

মৌলভীবাজারে চার দফা দাবিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টার সময় মৌলভীবাজার চৌমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে সর্বদলীয় ইসলামি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাও: আহমেদ বিলাল, সদস্য সচিব মাও: আলাউর রহমান টিপু, মাও: মকবুল হোসেন খান, উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিত্ব খালেদ হোসেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে মাও: আহমেদ বিলাল বলেন, মিরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ: এই নির্দিষ্ঠ রাস্তাটিকে চার লেনে রূপান্তরের দাবি জানিয়েছেন, যা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। 

বক্তারা আরো বলেন, ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্নকরণ: ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। যা যাত্রীদের দুর্ভোগ কমাবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করবে। শমশেরনগর বিমানবন্দর চালুর দাবিও বক্তারা তুলেন। বিমানবন্দরটি দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন, যা মৌলভীবাজার এবং এর আশেপাশের এলাকার প্রবাসী যাত্রীদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

 মৌলভীবাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূরীকরণ মাধ্যমে মৌলভীবাজার বাসির রেল ও বিমানের টিকিটের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানানো হয়েছে, যাতে তারা ন্যায্য মূল্যে টিকিট পেতে পারেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন