ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৮ মার্চ, ২০২৬,  4:14 PM

news image

গত ১৭/০১/২০২৬ ইং তারিখে রাত অনুমান ১৯.৪৫ ঘটিকার সময় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় হইতে ধুলাডাঙ্গাগামী শাখা রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে। 

তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে  গত ০৫/০১/২০২৬ তারিখ বেলা অনুমান ১৭.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম  থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ দুরুল হোদা(৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ৪,৫০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি হাতুড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামি পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় আসামিকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করিলে তার দেওয়া তথ্য মতে ও আসামিকে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর  বিশেষ দিক-নির্দেশনায়,  অফিসার ইনচার্জ, পোরশা মহোদয়ের প্রত্যক্ষ নেতৃত্বে পোরশা থানার একটি চৌকস টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর  থানা পুলিশের সহযোগিতায় পোরশা থান  অভিযানকালে ডাকাতির ঘটনার সংগে সম্পৃক্ত ছিল আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ১। মো: আনেসুর রহমান (৩৪), পিতা- আইনাল আলী, সাং- সাগরইল ২। মোঃ টুটুল(৩৭), পিতা- আশরাফ, সাং- সাগরইল, সর্ব থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

তাদের রাত আড়াইটায় নিজ এলাকা হইতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

নওগাঁর পুলিশ সুপার সড়কে সংগঠিত যে কোন অপরাধ দমনে পোরশাসহ সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন