ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চাঁদপুরের কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  9:07 PM

news image

চাঁদপুরের কচুয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত আসামিরা হলেন- উপজেলার বিতারা ইউনিয়নের যোগীচাপড় মোল্লা বাড়ির মৃতঃ হাফেজ আঃ মবিনের ছেলে মোঃ নুরনবী মোল্লা (৩৮), শেখ মজিবুর রহমান মোল্লার ছেলে মোঃ মহিন মোল্লা ( ২৮) এবং একই গ্রামের চাঁন মিয়া মুন্সী বাড়ির মোঃ আক্তার হোসেনের ছেলে  মোঃ মানিক হোসেন (৩২)।

জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে ১৩ই সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার বিতারা ইউনিয়নের যোগীচাপর পশ্চিম পাড়া কেরামত আলী মুন্সী বাড়ী ঈদগার পূর্ব পাশে চলাচলের কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

পরে আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-২৪, তারিখ-১৪ সেপ্টেম্বর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে ১৪ই অক্টোবর সোমবার চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম নিশ্চিত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন