ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

চট্টগ্রাম-১৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী টিপুর সমর্থনে গণসংযোগ

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:23 PM

news image

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপুর সমর্থনে আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে জাতীয় পার্টির উন্নয়নমূলক রাজনীতি, প্রার্থীর রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় নেতাকর্মীরা এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জাতীয় পার্টির পক্ষে সমর্থন চান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকার। তিনি বলেন,“জাতীয় পার্টি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে। আব্দুর রব চৌধুরী টিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে নির্বাচিত করলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সদস্য সচিব হারুনুর রশিদ, কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির নেতা ডা. হালিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির নেতা এম. ইরফান হোসেন, আব্দুর নুর রনি, আব্দুল হাকিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, আনোয়ারা ও কর্ণফুলী এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আব্দুর রব চৌধুরী টিপুকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন বলে নেতারা মন্তব্য করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন