ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘুষ নেয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা বরখাস্ত

#

নিশাত শাহরিয়ার

১১ সেপ্টেম্বর, ২০২৫,  9:38 AM

news image

জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজ দিতে ঘুষ নেয়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 বুধবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশে ওই বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) আব্দুর রহিম এবং উপ-পরিচালক ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২৭ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর প্রধান কার্যালয়ে (মতিঝিলে অবস্থিত)   গোপন ক্যামেরায় ঘটনাটি ধারণ করা হয়। 

বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনে জড়িত ব্যক্তিরা হলেন টেন্ডার কমিটির আহবায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম খান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন