ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১১ জানুয়ারি, ২০২৬,  10:42 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া ওয়ফে লালু (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লালু ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজার নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে হাতেনাতে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য গোপন তথ্য পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। অভিযানে লাল মিয়া ওয়ফে লালুকে ৬ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে, মাদক ব্যবসায়ীর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল এবং তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় মাদকের প্রভাব কমবে বলে তারা আশা করছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন