ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে সাধক মোজাম্মেল হক পাগলার জন্য মিলাদ ও দোয়া মাহফিল

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৯ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নয়ানচালা (কুশারিয়া) এলাকায় অবস্থিত পরিত্রাণ দরবার শরীফে আধ্যাত্মিক সাধক মোজাম্মেল হক পাগলার মাসিক মিলাদ ও দোয়া মাহফিল রবিবার অনুষ্ঠিত হয়। 

​৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে আয়োজিত এই তবারক বিতরণ ও দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দের সমাগম  ঘটে। 

২৮ ডিসেম্বর, ২০২৫ ( রবিবার)​  নয়ানচালা, কুশারিয়া, ঘাটাইল, টাঙ্গাইলে্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট এস.এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোঃ শাজাহান মিয়া।

 ​নয়ানচালা ও কুশারিয়া এলাকার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা করা হয়েছে। মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা  হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন