ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির নতুন শাখা উদ্বোধন ও কমিটি গঠন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৯ জুন, ২০২৬,  11:24 PM

news image

​‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’—এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির (রেজি নং-ঢাকা-১৪৫২) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঘাটাইল উপজেলার মাকড়াই কুমারপাড়ায় সমিতির নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ​নতুন এই শাখা অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণমূলক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা মণ্ডলী এবং অভিজ্ঞ নেতৃবৃন্দের নিয়ে একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।​

সংগঠনের দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার জন্য মনোনীত হয়েছেন—মোঃ ফারুক হোসেন ধলা (রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক), মোঃ নাসির উদ্দিন খান (প্রচায়ক), মোঃ সাঈদুর রহমান (সাবেদ মাষ্টার), মোঃ শাহাদৎ হোসেন সাহা, মোঃ ইমান আলী, মোঃ করিম মন্ডল, মোঃ আঃ রশিদ খান এবং মোঃ আলতাফ হোসেন।​

শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের দৈনন্দিন দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন কমিটির মূল নেতৃত্বে রয়েছেন সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সেন্টু ভূইয়া ও মোঃ সাজ্জাদুর রহমান সিদ্দিকী (বিজয়)। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সুমন সিদ্দিকী ও মোঃ সুমন আহমেদ।

নবগঠিত এই কার্যকরী পরিষদ মোট ৩০ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে।​ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এক যৌথ বার্তায় বলেন, “এই শাখা অফিসের মাধ্যমে টাঙ্গাইল জেলার রিক্সা ও ইজিবাইক শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই আরও জোরালো হবে। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন