ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৯ নভেম্বর, ২০২৫,  12:24 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ইমান খন্দকার (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে কুশারিয়া বাজারের নামার কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

​​নিহত মোঃ ইমান খন্দকার কুশারিয়া গ্রামের মরহুম সোবহান খন্দকারের ছেলে ছিলেন। তিনি কুশারিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান।​তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, নিহত ইমান খন্দকারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

​নিহতের ছেলে পুলিশকে জানিয়েছেন, "আমাদের কোনো অভিযোগ নেই, আমরা কোনো মামলা-মোকদ্দমায় যাব না।" ​পরিবারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় আর কোনো জটিলতা থাকছে না বলে পুলিশ সূত্রে জানা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন