ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে বিষাক্ত কেমিকেলে পাকছে কলা, চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৬ মার্চ, ২০২৬,  3:24 AM

news image

​টাঙ্গাইলের ঘাটাইলে চলতি মৌসুমে ১,১২০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। তবে কলার বাম্পার ফলন হলেও জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আসন্ন রমজানকে কেন্দ্র করে কলার বাড়তি চাহিদা ও মুনাফার লোভে একদল অসাধু ব্যবসায়ী বাগান থেকেই সরাসরি বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে কলা পাকাচ্ছে।

​​উপজেলার বিভিন্ন বাগান ও হাট-বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা কলা কাটার পরপরই প্রকাশ্যেই তাতে রাসায়নিক মিশ্রিত করছে। ব্যবসায়ীরা অকপটে স্বীকার করছেন যে, য​রাসায়নিক ব্যবহারের ফলে মাত্র ১-২ দিনের মধ্যেই কলা উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে।​দেখতে আকর্ষণীয় হওয়ায় এই কলা দ্রুত বিক্রি করা সহজ হয়। তবে কলার বাইরের অংশ পাকা মনে হলেও ভেতরে অধিকাংশ ক্ষেত্রেই কাঁচা থেকে যাচ্ছে।

​​উপজেলার ফুটপাত থেকে শুরু করে বড় বড় বাজারগুলোতে এখন বিষাক্ত কেমিক্যালযুক্ত কলায় সয়লাব। স্থানীয়দের অভিযোগ, বাজারে এখন প্রায় শতভাগ কলাই কৃত্রিমভাবে পাকানো। চিকিৎসকদের মতে, এসব রাসায়নিক মিশ্রিত ফল দীর্ঘমেয়াদে মানবদেহে​লিভার ও কিডনি জটিলতা তৈরি করতে পারে।​ক্যানসারের মতো মরণব্যাধির ঝুঁকি বাড়ায়।

​​এই অসাধু বাণিজ্যের কথা পৌঁছেছে প্রশাসনের কানেও। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষায় এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সচেতন মহলের দাবি, শুধুমাত্র লোকদেখানো অভিযান নয়, বরং নিয়মিত তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই এই বিষাক্ত কলার সরবরাহ বন্ধ করা সম্ভব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন