ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে পুলিশের অভিযানে সাগরদিঘী বাজারে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১১

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৪ এপ্রিল, ২০২৬,  1:52 AM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে। আজ (রোববার) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি চৌকস দল সাগরদিঘী বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন জনৈক মোঃ সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনে খোলা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়।

ঘাটাইল থানা পুলিশ জানায়, এলাকায় জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ১১ জন জুয়ারীকে আজ বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন