ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৯ ডিসেম্বর, ২০২৫,  1:57 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রনি মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকানী ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি মধুপুর হতে ঘাটাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় উপজেলার ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। 

ঘাটাইল থানার এএসআই মোঃ সায়েম হোসেন জানান, ট্রাক আরোহী দ্রুত স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন