ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২০ জানুয়ারি, ২০২৬,  12:25 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে গভীর রাতে খামারের ঘুমন্ত এক কর্মচারীর হাত-পা রশি দিয়ে বেঁধে বিদেশি জাতের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের তৌহিদ এগ্রো খামারে এ ঘটনা ঘটে। পাঁচ গরুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান খামারের মালিক তৌহিদ।

জানা যায়, রবিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বেইলা গ্রামের ইটপাঞ্জাল এলাকার তৌহিদ এগ্রো খামারের পাহারাদারকে হাত-পা ও মুখ বেঁধে উপর করে ফেলে রাখে। খামারে থাকা আরো তিন কর্মীকে ঘরের বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে দেয় চুর চক্র। পরে খামার থেকে বিদেশি জাতের ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।

খামারের পাহারাদার মো. হযরত আলী জানান, হঠাৎ রাত ৩ টার দিকে তিন চারজন লোক আমাকে বেঁধে ফেলে। তারা ট্রাক গাড়ি নিয়ে এসেছিলো। আমি ট্রাকের শব্দ শুনতে পেয়েছি। চুর চলে যাবার পর স্থানীয়রা এসে আমার বাধন খোলে। 

তৌহিদ এগ্রো খামারের ম্যানেজার তামিম সিয়াম শান্ত জানান, সোমবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে। খামার থেকে ৫ টি গরু চুরি হয়েছে। প্রতিটা গরু ২ লাখ টাকার উপরে হবে। বিষয়টি পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, চুরির ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন