ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে উচ্ছেদ অভিযানে বসতভিটা হারিয়ে গাছের নিচে মোল্লা মিয়ার পরিবার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৭ জানুয়ারি, ২০২৬,  6:30 PM

news image

টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের বটতলী বিটের অন্তর্গত সংগ্রামপুর মৌজায় বনের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়।ব

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনের জমি জবরদখল মুক্ত করতে এবং নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় সংগ্রামপুর গ্রামের বাসিন্দা মোল্লার বসবাস করার ঘর এবং গরু রাখার ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় বন বিভাগ।

​উচ্ছেদ হওয়া মোল্লা ও তার পরিবারের দাবি, তারা ওই জমিতে দীর্ঘ ৭০ বছর যাবৎ বসবাস করে আসছেন। হুট করে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার।

মোল্লা বলেন, "আমার বাপ-দাদার আমল থেকে আমরা এখানে আছি। এখন ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় আশ্রয় নিতে হয়েছে।"

বসতঘরটি হারিয়ে কনকনে শীত ও খোলা আকাশের নিচে মোল্লার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সহায়-সম্বলহীন পরিবারটির বর্তমান অবস্থা দেখে স্থানীয়দের মনেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা জানান, বনের জমি রক্ষায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে এমন অভিযান নিয়মিত পরিচালনার কথা জানিয়েছেন তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন