ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ এপ্রিল, ২০২৬,  1:56 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে থানা পুলিশের এক অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আকন্দ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ (বুধবার) দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের শানবান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি চৌকস দল লক্ষিন্দর ইউনিয়নের শানবান্দা সাকিনস্থ গারো বাজার হতে সাগরদিঘীগামী পাকা রাস্তার বাঘাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে রুবেল আকন্দকে তল্লাশি করা হয়।

এসময় তার কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মো. রুবেল আকন্দ ঘাটাইল উপজেলার বাঘাড়া (নতুন বাজার) গ্রামের মো. বারেক আকন্দের ছেলে। তিনি ওই এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

​ঘাটাইল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল আকন্দ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন