নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৯ জুন, ২০২৬, 4:20 PM
ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১
টাঙ্গাইলের ঘাটাইলে ১ পিস ইয়াবাসহ মো. আলামিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আলামিন উপজেলার গান্ধী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল এলাকাটিতে অভিযান চালায়। এ সময় গান্ধী ব্রিজ এলাকা থেকে আলামিনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।