ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

#

ইমরান হোসেন (খুলনা)

১০ জুন, ২০২৬,  12:26 AM

news image

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বটিয়াঘাটায় বার্ষিক ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ভিডিও প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লব কুমার বিশ্বাস, চেয়ারম্যান, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন