ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

#

রাহাত শরীফ (গোপালপুর)

১১ জানুয়ারি, ২০২৬,  10:50 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।প

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় জুনায়েদ। ক্লাস চলাকালে তৃষ্ণা লাগলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন একটি খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায় সে।

দীর্ঘ সময় জুনায়েদকে না পেয়ে পরিবার ও শিক্ষকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে এলাকায় মাইকিং করা হয় এবং তল্লাশি শুরু হয়। বিকেল আনুমানিক ৫টার দিকে ওই ট্যাংকির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জনসমাগমস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে থাকা খোলা পানির ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন