ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গোপালপুরে ইউক্রেনের ‘বাইকুনুর’ আঙুর চাষে সাইদুরের সাফল্য

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৭ এপ্রিল, ২০২৬,  1:17 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ সাইদুর রহমান (১৯) বিদেশি ‘বাইকুনুর’ জাতের আঙুর চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রথমে দেশীয় জাতের আঙুর গাছের চারা কিনে প্রতারিত হন সাইদুর। পরে ১-২ বছর বিভিন্ন ফেসবুক গ্রুপে খোঁজাখুঁজির পর ইউক্রেনের ‘বাইকুনুর’ জাতের লাল রঙের আঙুর গাছ সংগ্রহ করেন তিনি। বর্তমানে তার বাগানে গাছ প্রতি প্রায় ৫ কেজি করে ফলন পাওয়ার আশা করছেন।

সাইদুর জানান, তিনি ৫ শতাংশ জমিতে প্রায় ৩০টি আঙুর গাছ রোপণ করেছেন। এ বাগান করতে তার খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা।

তিনি বলেন, আঙুর চাষে কয়েকটি ধাপ মেনে চলতে হয়— প্রথমে উন্নতমানের চারা রোপণ করতে হয়, ৩০ দিনের মধ্যে গাছে মাচা তৈরি করতে হয়, নিয়মিত সার প্রয়োগ করতে হয়, ৭-৮ মাসের মধ্যেই গাছে ফল আসা শুরু করে, ফল আসার পর আড়াই থেকে তিন মাসে তা পরিপক্ব হয়, নিজের বাগান থেকেই বর্তমানে চারা বিক্রি করছেন সাইদুর।

তিনি বলেন, “আমার বাগানে এসে নিজ হাতে আঙুর পেড়ে খেয়ে চারা নিতে পারবেন।” শুধু ‘বাইকুনুর’ নয়, তার কাছে আরও উন্নত জাতের আঙুরের চারা রয়েছে—‘বাইকুনুর, গ্রীন লং, আমেরিকান রিলায়েন্স, জয় সিডলেস, ডিক্সন,  এগুলো ফলন আসছে এসব জাতের চারাও তিনি বর্তমানে বিক্রি করছেন।

এ বিষয়ে গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “আমাদের কৃষি বিভাগ সাইদুর রহমানের পাশে রয়েছে। এই আঙুর চাষ সম্প্রসারণ করা গেলে বছরে আঙুরের উৎপাদন বাড়বে, ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।”

আঙ্গুর গাছের চারা কিনতে যোগাযোগ: 01786920141 (whatapp)

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন