ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

গুলশান-১ এর গুরুত্বপূর্ণ সড়কে ময়লা পানি ও আবর্জনার দুর্গন্ধে চরম ভোগান্তি

#

নিশাত শাহরিয়ার

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  7:08 AM

news image

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-১ এর ২৩/বি রোডের মোড়ে ময়লা পানি ও আবর্জনা জমে থাকায় পরিবেশ দূষনের পাশাপাশি বিকট দুর্গন্ধের কারণে পথচারীদের চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। 

উক্ত এলাকার বাসিন্দারা জানান, এই রোডের মোড়ে অবস্থিত এক খাবার ব্যবসায়ীর বাসা থেকে ময়লা পানি এবং আবর্জনা রাস্তায় ফেলানোর কারনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে পথচারীসহ স্থানীয়দের।

এই বিষয়টি নিয়ে ঐ খাবার ব্যবসায়ীকে অবগত করা হলেও তিনি কোন গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় বেশ কয়েকজন। 

রাজধানীর গুলশানের মতো এমন অভিজাত এলাকায় এভাবে সড়কজুড়ে ময়লা পানি এবং আবর্জনার নিয়মিত ছড়াছড়ি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিশ্চুপ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেন সচেতন নাগরিক মহল। 

এই সড়কেই রয়েছে লাইট হাউজ নামে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মিত যানবাহন চলাচল এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের চলাফেলা এই সড়ক দিয়েই। অথচ একজন খাবার ব্যবসায়ীর উদাসীনতার কারণে দিনের পর দিন এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

দীর্ঘদিন থেকে এমন অবস্থা বিরাজমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ অবধি। সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে অবিলম্বে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান স্থানীয়রা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন