ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

গাজীপুর-৫ কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  5:10 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ-বাড়িয়া) ও সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা আজম খান। তিনি বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও ময়লা-আবর্জনা নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো। কালীগঞ্জের রাস্তাঘাটের ভোগান্তি দূর করা হবে।

বাজারের ব্যবসায়ীরা আর দোকান বন্ধের দুশ্চিন্তায় ভুগবেন না। দোকানে চুরি ও ডাকাতি রোধে কালীগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে জাপানি প্রযুক্তির আধুনিক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা হবে।

এরপরও যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতির ঘটনা ঘটে, তাহলে কালীগঞ্জ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

 কালীগঞ্জ থেকে ঢাকা এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হবে। হিন্দু ও খ্রিষ্টান ভাই-বোনসহ সকল ধর্মের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। অসহায়, গরীব ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি চালু করা হবে।- যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কালীগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।বাল্যবিবাহ রোধে কালীগঞ্জের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আজম খান আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি—সবচেয়ে বড় কথা আমি আপনাদের কালীগঞ্জের সন্তান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের দ্বারপ্রান্তে ভোটের যুদ্ধে নেমেছি।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। কালীগঞ্জকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের ‘কলম’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বলেন, “জয় হবে কালীগঞ্জের শান্তিপ্রিয় ও শান্তিকামী মানুষের।