ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

২৭ জুন, ২০২৬,  7:59 PM

news image

গাজীপুরে সাংবাদিক পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার সকাল দশটার দিকে সদর উপজেলার পিরুজালী এলাকার বকচর পাড়া নিবাসী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ এর বাড়িতে ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে তার বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জমির মালিক ও ভুক্তভোগী সাংবাদিকের পরিবার  ঘটনার আড়ালেকে জানান, দীর্ঘদিন ধরে এই পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে বিরোধ চলে আসছিল।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী, রফিক ও ভূমিদস্যুরা পেশিশক্তির জোরে দলবল নিয়ে ওই সাংবাদিকের পৈতৃক জমিতে প্রবেশ করে। কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে এবং জমির মালিকদের অনুপস্থিতিতে তারা বাগানে থাকা একাধিক মূল্যবান পাঁচটি আকাশমনি গাছ সম্পূর্ণ বেআইনিভাবে কেটে ফেলে যার মূল্য পঞ্চাশ হাজার টাকা।

এ সময় সাংবাদিক পরিবারের সদস্যরা এই বেআইনি গাছ কাটার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও হয় অভিযুক্তরা। সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করার চেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে গাছ নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রশাসনের দ্বারস্থ পরিবারসার্বিক নিরাপত্তা চেয়ে এবং বিচার দাবি করে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানা এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রভাবশালীরা যেভাবে জোরপূর্বক মানুষের ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তির গাছ কেটে সাবাড় করায় এলাকাবাসীও চরম আতঙ্কিত। ভুক্তভোগী পরিবার দ্রুত সময়ের মধ্যে এই ঘটনায় জড়িত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি নিজেদের পৈতৃক সম্পত্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন